নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাধারণতন্ত্র দিবসে বইমেলার এসবিআই অডিটোরিয়ামে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হল। নিজস্ব পত্রিকা ও নিজস্ব কমিউনিকেশনের পক্ষ থেকে এবার ‘সৌমিত্র চট্টোপাধ্যায় স্মৃতি ও জীবনকৃতি সম্মান’ পেলেন তিমিরকান্তি ঘোষ ও বিলু দত্ত। ‘সমরেশ বসু স্মৃতি ও জীবনকৃতি সম্মান’ পেলেন ওয়াহিদা খন্দকার ও গৌতম রায়। ‘দিলীপকুমার গুপ্ত স্মৃতি সম্মান’ পেয়েছেন মারুফ হোসেন ও সৌরভ মুখোপাধ্যায়।



