Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

২০২৪ সালে গোষ্ঠী সংঘর্ষ, প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন ৫৪ লক্ষ

কখনও গোষ্ঠী সংঘর্ষ। কখনও প্রাকৃতিক বিপর্যয়। এসবের জেরে ভারতে গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু গত বছরেই, ২০২৪ সালে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন ৫৪ লক্ষ ভারতীয়।

২০২৪ সালে গোষ্ঠী সংঘর্ষ, প্রাকৃতিক বিপর্যয়ে গৃহহীন ৫৪ লক্ষ
  • ১৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: কখনও গোষ্ঠী সংঘর্ষ। কখনও প্রাকৃতিক বিপর্যয়। এসবের জেরে ভারতে গৃহহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। শুধু গত বছরেই, ২০২৪ সালে ঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন ৫৪ লক্ষ ভারতীয়। সোমবার রিপোর্ট প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার (আইডিএমসি)। জেনিভার এই সংস্থাটির মতে, গত ১২ বছরের মধ্যে ২০২৪ সালেই সর্বাধিক মানুষ গৃহহীন হয়েছেন ভারতে। রিপোর্ট শুরু হয়েছে মণিপুরের কুকি এবং মেইতেইদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষের পরিসংখ্যান দিয়ে। ২০২৩ সালে উত্তর-পূর্বের এই রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়। এর জেরে ঘর ছাড়া হয়েছেন ১ হাজার ৭০০ জন । আইডিএমসি-র মতে, দুই-তৃতীয়াংশ ক্ষেত্রে ঘর ছাড়ার কারণ বন্যা। তাছাড়া জলবায়ু পরিবর্তন, বনভূমি ধ্বংসের কারণেও ভিটেমাটি থেকে উৎখাত হতে বাধ্য হয়েছেন অনেকে। গত বছর ২৪ মে বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়েছিল সাইক্লোন রেমাল। তার জেরে পশ্চিমবঙ্গে ২ লক্ষ ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আবার অসমেও ৩ লক্ষ ৩৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ত্রিপুরাতে তীব্র বর্ষণের কারণে ৩ লক্ষ ১৫ হাজার মানুষ অন্যত্র সরানো হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ