Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বইমেলায় ৫০ শতাংশ ছাড়

‘শুধুমাত্র আজকের জন্য ৫০ শতাংশ ছাড়।’ স্টলের বাইরে ছাপা অক্ষরে লেখা। দেখেই থমকে দাঁড়াচ্ছে সবাই। কলকাতা বইমেলায় বই কেনার ক্ষেত্রে সর্বাধিক ১০ শতাংশ ছাড় মেলে।

বইমেলায় ৫০ শতাংশ ছাড়
  • ৩০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘শুধুমাত্র আজকের জন্য ৫০ শতাংশ ছাড়।’ স্টলের বাইরে ছাপা অক্ষরে লেখা। দেখেই থমকে দাঁড়াচ্ছে সবাই। কলকাতা বইমেলায় বই কেনার ক্ষেত্রে সর্বাধিক ১০ শতাংশ ছাড় মেলে। এটি দীর্ঘদিনের রীতি। কলেজ স্ট্রিটে মেলে বেশি ছাড়। তাই একটি মজার কথা চালু আছে পাঠক মহলে, ‘দেখাশোনা বইমেলায়, কেনাকাটা কলেজ স্ট্রিটে।’ তা সে রীতিতে কি ছেদ পড়ল? বইমেলাতেও ৫০ শতাংশ ছাড়! বৃহস্পতিবার দুপুরে ‘মৌলিক লাইব্রেরি পাবলিশার’ এই অফার দিচ্ছে দেখে অনেকেই ঢুঁ মারলেন।

Advertisement

সেই ৩৩৩ নম্বর স্টলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহায়িকা, টেস্ট পেপার, সাজেশন ইত্যাদি নানা ধরনের বই সাজানো। ৫০ শতাংশ ডিসকাউন্ট কি কেবল বৃহস্পতিবারের জন্যই প্রযোজ্য? জবাবে স্টল কর্মী বললেন, ‘না, ওটা প্রতিদিনই থাকছে।’ কিন্তু নিয়ম যে, ১০ শতাংশের বেশি ছাড় দেওয়া যাবে না। কর্মী হেসে বললেন, ‘প্রতিটি বইয়ের উপর ওই ছাড় প্রযোজ্য নয়। কয়েকটি নির্বাচিত বইয়ের উপরই রয়েছে। আমাদের বই ছাত্রছাত্রীদের জন্য। তাদের কথা মাথায় রেখেই এই ছাড়ের ব্যবস্থা।’ কেবল এখানেই নয়। ৫০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে ‘হ্যাংলা হেঁশেল’ স্টলেও। সেখানে এক স্টল কর্মী বললেন, ‘পাঠক ছাড় পেলে উৎসাহিত হন।’ পাঠকদের একাংশের যদিও বক্তব্য, এমনিতেই কোনো কোনো স্টল ১০ শতাংশের বেশিও ছাড় দিয়ে থাকে। ২০ শতাংশ ডিসকাউন্টও পাওয়া যায় অনেক স্টলে। তাতে সাধারণ মানুষ খুশি হন। দরদাম করলে বা বেশি মূল্যের বই কিনলে ছাড়ের পরিমাণও বেড়ে যায়। -নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ