Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

৫ টাকার বিস্কুট বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়! চরম মূল্যবৃদ্ধির জেরে হাহাকার গাজায়

একটা বিস্কুটের প্যাকেটের দাম ২৪০০ টাকা! না, কোনও দামী বিস্কুট নয়। অত্যন্ত সাধারণ বিস্কুট। ভারতে যে বিস্কুটের দাম মাত্র ৫ টাকা।

৫ টাকার বিস্কুট বিক্রি হচ্ছে ২৪০০ টাকায়! চরম মূল্যবৃদ্ধির জেরে হাহাকার গাজায়
  • ৭ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

গাজা: একটা বিস্কুটের প্যাকেটের দাম ২৪০০ টাকা! না, কোনও দামী বিস্কুট নয়। অত্যন্ত সাধারণ বিস্কুট। ভারতে যে বিস্কুটের দাম মাত্র ৫ টাকা। সেই বিস্কুটই মহার্ঘ দামে বিক্রি হচ্ছে গাজাতে। অর্থাৎ ভারতের মাটিতে যে টাকা খরচ করলে ৪৮০ প্যাকেট বিস্কুট পাওয়া যায়, সেই টাকা খরচ করে মাত্র এক প্যাকেট বিস্কুট পাওয়া যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাতে। 

Advertisement

সদ্য মেয়ে রফিফের খাবারের জন্য বিস্কুট কিনতে গিয়েছিলেন মহম্মদ জাওয়াদ। তিনি গাজার বাসিন্দা। বিস্কুট কিনতে গিয়েই হতভম্ভ হয়ে যান তিনি। জানতে পারেন, যে বিস্কুটের প্যাকেট ১.৫ ইউরোতে পাওয়া যায় সেই বিস্কুট কিনতে হবে ২৪ ইউরোর বিনিময়ে। নিরুপায় বাবা মেয়ের পেট ভরাতে সেই টাকায় খরচ করতে বাধ্য হন। সদ্য এক্স হ্যান্ডেলে পোস্ট করে পুরো বিষয়টি জানিয়েছেন মহম্মদ। তিনি লিখেছেন, ‘দীর্ঘ অপেক্ষার পর রফিফের জন্য তার প্রিয় বিস্কুট কিনতে পেরেছি।’ এক প্যাকেট বিস্কুটের কেন এত দাম? গাজা শহরের এক চিকিৎসক খালেদ আলশাওয়া জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণের মাধ্যমে এই খাবারগুলি আসছে। তবে তার বেশিরভাগই মানুষ পাচ্ছেন না। কারণ সেগুলি কালোবাজারি হচ্ছে। তাই এত চড়া দাম। কেবল বিস্কুট নয়, গাজাতে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও আকাশছোঁয়া। এক কেজি চিনি বিক্রি হচ্ছে ৪ হাজার ৯১৪ টাকার বিনিময়ে। এক কেজি আলুর দাম ১ হাজার ৯৬৫ টাকা। পেঁয়াজ? এক কেজির দাম ৪ হাজার ৪২৩। দাম বেড়েছে পানীয়েরও। এক কাপ কফির মূল্য ১ হাজার ৮০০ টাকা।  

Advertisement
সম্পর্কিত সংবাদ