Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পাক অভিযানে মৃত ৪৭ বালোচ বিদ্রোহী

গত দু’দিনে আফগানিস্তান সীমান্ত লাগোয়া বালুচিস্তানে অভিযান পাকিস্তানি সেনার। এতে ৪৭ জন বালোচ বিদ্রোহীর মৃত্যু হয়েছে।

পাক অভিযানে মৃত ৪৭ বালোচ বিদ্রোহী
  • ১১ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

পেশোয়ার: গত দু’দিনে আফগানিস্তান সীমান্ত লাগোয়া বালুচিস্তানে অভিযান পাকিস্তানি সেনার। এতে ৪৭ জন বালোচ বিদ্রোহীর মৃত্যু হয়েছে। শনিবার বিবৃতি দিয়ে একথা জানাল পাক সেনা। ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চলছিল। ৭ আগস্ট ভোররাতে সামবাজার ঝোব জেলায় সেনার গুলিতে ৩৩ জন বালোচ বিদ্রোহীর মৃত্যু হয়। পরের দিন সামবাজার পার্শ্ববর্তী অঞ্চলে আরও ১৪ জনের মৃত্যু হয়। নিহতদের কাছ থেকে অস্ত্র, বিস্ফোরক উদ্ধারের কথাও জানিয়েছে পাকিস্তানি সেনা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ