মুম্বই: নিরাপত্তা বাহিনীর অভিযান। বুধবার পূর্ব মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় এনকাউন্টারে খতম চার মাওবাদী। মৃতদের মধ্যে তিনজন মহিলা। মহারাষ্ট্রের গড়চিরোলি ও ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার সীমানায় কোপারশি জঙ্গল এলাকায় লুকিয়ে রয়েছে মাওবাদীরা। ২৫ আগস্ট গোপন সূত্রে সেই খবর পায় বাহিনী। এরপর অভিযানে নামে মহারাষ্ট্র পুলিসের অ্যান্টি নক্সাল কমান্ডো ফোর্স সি-৬০ ও সিআরপিএফ। বাহিনীর উপস্থিতির টের পেয়ে গুলি চালায় মাওবাদীরা। পাল্টা গুলি চালায় বাহিনী। প্রায় আট ঘণ্টা ধরে চলে গুলির লড়াই।



