Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / হেলথ

‘ফেল’ ৩৬ জরুরি ওষুধ

গুণগত মান পরীক্ষায় ফেল করল ৩৬ জরুরি ওষুধ। রাজ্য স্বাস্থ্যদপ্তর তাদের ড্রাগ অ্যালার্টে এই খবর জানিয়েছে। তালিকায় প্রেশার, গ্যাস, বমি, ব্যথা, পেট ব্যথাসহ নানা ধরনের রোজকার জরুরি ওষুধ রয়েছে।

‘ফেল’ ৩৬ জরুরি ওষুধ
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গুণগত মান পরীক্ষায় ফেল করল ৩৬ জরুরি ওষুধ। রাজ্য স্বাস্থ্যদপ্তর তাদের ড্রাগ অ্যালার্টে এই খবর জানিয়েছে। তালিকায় প্রেশার, গ্যাস, বমি, ব্যথা, পেট ব্যথাসহ নানা ধরনের রোজকার জরুরি ওষুধ রয়েছে। রয়েছে অ্যামক্সিসিলিন ও পটাশিয়াম ক্ল্যাভিউলানেট, সিপ্রোফ্লক্সাসিন, অ্যাম্পিসিলিন-সহ একাধিক বহুল ব্যবহারের অ্যান্টিবায়োটিকও। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, এছাড়া ওই তালিকায় রয়েছে অ্যাসপিরিন, ডেক্সট্রোজ-সহ বহু জীবনদায়ী ওষুধ ও ইনজেকশনও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ