Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলের নিলামে ৩৫০ জন ক্রিকেটার, কেকেআরের নজরে ক্যামেরন গ্রিন

আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম। এবার ক্রিকেটার কেনা-বেচার আসর বসছে সৌদি আরবে। দেশ-বিদেশের মোট ১৩৯০ ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন।

আইপিএলের নিলামে ৩৫০ জন ক্রিকেটার, কেকেআরের নজরে ক্যামেরন গ্রিন
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আগামী ১৬ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম। এবার ক্রিকেটার কেনা-বেচার আসর বসছে সৌদি আরবে। দেশ-বিদেশের মোট ১৩৯০ ক্রিকেটার নিলামে অংশ নেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। তার মধ্যে থেকে ৩৫০ জনকে বেছে নিয়েছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ২৪০, বাকিরা বিদেশি। ফাঁকা রয়েছে মাত্র ৭৭টি স্লট। সেই কারণেই হাজারের বেশি ক্রিকেটারকে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বল মত ওয়াকিবহাল মহলের। বাংলা থেকে থাকছেন আট ক্রিকেটার। তাঁরা হলেন যথাক্রমে করণ লাল, আকাশ দীপ, সায়ন ঘোষ, সৈয়দ ইরফান আবতাব, রবি কুমার, ঈশান পোড়েল, ব্রিজেশ শর্মা ও শ্রেয়ান চক্রবর্তী। 

Advertisement

এবারের নিলামে সবচেয়ে বেশি ৬৪.৩ কোটি টাকা নিয়ে ঝাঁপাবে কলকাতা নাইট রাইডার্স। একাধিক ক্রিকেটারকে ছেড়ে দেওয়ায় শাহরুখ খানের দলের হাতে বিপুল অর্থ। আন্দ্রে রাসেল আইপিএল থেকে অবসর নিয়েছেন। বেঙ্কটেশ আয়ারকে নিয়ে মোহভঙ্গ হয়েছে। তাঁর ভিত্তিদর ২ কোটি। গতবার বেঙ্কিকে ২৩.৭৫ কোটিতে দলে নিয়েছিল নাইট রাইডার্স। কিন্তু প্রত্যাশা মতো তিনি পারফর্ম করতে পারেননি। তাই ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। নিলামে বেঙ্কটেশকে ফের কিনে নেওয়ার সুযোগ পাবে কেকেআর। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গতবারের থেকে অনেক কম টাকা পাবেন বেঙ্কটেশ।
এছাড়া মঈন আলি, রহমনুল্লাহ গুরবাজ, কুইন্টন ডি’কক, অ্যানরিখ নর্তজে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, মায়াঙ্ক মারকাণ্ডেদের রিলিজ করে দিয়েছে কেকেআর। তবে ডি’কক প্রথম দিকে নিলামে অংশ নিতে চাননি। শেষ মুহূর্তে তাঁর অন্তর্ভুক্তি ঘটে। মনে করা হচ্ছে, বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি তাঁর জন্য দর হাঁকতে পারে।
গতবার খারাপ পারফরম্যান্সের কারণে কেকেআর কর্তৃপক্ষ কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে সরিয়ে দিয়েছে। এবার হেড কোচের দায়িত্বে অভিষেক নায়ার। তাঁর সঙ্গে যোগ দিয়েছেন শেন ওয়াটসন (সহকারী কোচ), টিম সাউদি (বোলিং কোচ)। গত বছর থেকেই দলের সঙ্গে যুক্ত রয়েছেন ডোয়েন ব্র্যাভো। এবার রাসেলও কোচিং স্টাফ হিসেবে দলের সঙ্গে থাকবেন। তবে কোচ নন, ভালো পারফরম্যান্সের জন্য চাই শক্তিশালী স্কোয়াড। শোনা যাচ্ছে, অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাবে কিং খানের দল। পাশাপাশি, শ্রীলঙ্কার পেসার পাথিরানাও রয়েছেন কেকেআর টিম ম্যানেজমেন্টের নজরে। চেন্নাই সুপার কিংস নিলামে অংশ নেবে ৪৩.৪ কোটি টাকা নিয়ে। হায়দারবাদ খরচ করতে পারবে ২৫.৫ কোটি। সবচেয়ে কম অর্থ ২.৭৫ কোটি রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের হাতে। 

সম্পর্কিত সংবাদ