Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা, শুনানি শেষে রায়দান স্থগিত

শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই সিদ্ধান্তের বিরোধিতায় দায়ের হওয়া মামলায় বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিলেন, নিয়োগ সংক্রান্ত গোটা প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই সংক্রান্ত মামলার রায়ের উপর।

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল  মামলা, শুনানি শেষে রায়দান স্থগিত
  • ১৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষকতার অভিজ্ঞতার জন্য এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ১০ নম্বর বরাদ্দ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই সিদ্ধান্তের বিরোধিতায় দায়ের হওয়া মামলায় বিচারপতি অমৃতা সিনহা অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছিলেন, নিয়োগ সংক্রান্ত গোটা প্রক্রিয়ার ভবিষ্যৎ নির্ভর করছে এই সংক্রান্ত মামলার রায়ের উপর। বুধবার মামলার শুনানির পর অবশ্য বিচারপতি সিনহা জানিয়েছেন, মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী ২৬ নভেম্বর শুনানি। শীর্ষ আদালত কী নির্দেশ দেয়, তা দেখার পর হাইকোর্টে এই মামলার শুনানি হবে। তবে মামলাকারীরা হলফনামা দিয়ে তাঁদের বক্তব্য জানাতে পারবেন বলে জানিয়েছে আদালত। এদিকে এদিন এই মামলার শুনানি শুনতে হাইকোর্টে মামলাকারীরা ভিড় করতে শুরু করেন। শুনানিতে দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল আইনি লড়াই চলার মাঝেই একদল মামলাকারী হাততালি দিয়ে একপক্ষের আইনজীবীর যুক্তি সমর্থন করেন। আর তাতেই বিরক্ত হন বিচারপতি সিনহা। তিনি তাঁদের বের করে দেন। পরবর্তীতে তাঁদের আর ঢুকতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেন বিচারপতি। এদিন প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার ম্যারাথন শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ দাবি করে, দুর্নীতির প্রমাণ মেলেনি সিবিআই তদন্তে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ