Bartaman Logo
৭ জুন, ২০২৬

উধমপুরে গাড়ি দুর্ঘটনা, মৃত ৩ জওয়ান

জঙ্গিবিরোধী অভিযান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। নালায় গাড়ি পড়ে মৃত্যু হল তিন সিআরপিএফ জওয়ানের। জখম আরও ১৫ জন।

উধমপুরে গাড়ি দুর্ঘটনা, মৃত ৩ জওয়ান
  • ৮ আগস্ট, ২০২৫ ০৪:০০

জম্মু: জঙ্গিবিরোধী অভিযান থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা। নালায় গাড়ি পড়ে মৃত্যু হল তিন সিআরপিএফ জওয়ানের। জখম আরও ১৫ জন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বসন্তগড়ে অভিযানে গিয়েছিলেন সিআরপিএফের ১৮৭ ব্যাটালিয়নের ২৩ জন জওয়ান। অভিযান শেষে ফেরার পথেই সকাল সাড়ে ১০টা নাগাদ উধমপুরে ঘটে ওই ভয়াবহ দুর্ঘটনা। ঘটনস্থলেই মৃত্যু হয় দু’জনের। বাকি ১৬ জন জখম জওয়ানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন একজন মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাহাড়ি রাস্তায় পিছলে গাড়িটি খাদে পড়ে যায়। যদিও এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ