Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বালোচ বিদ্রোহীদের হামলায় নিহত ২৯ জন পাকিস্তানি সেনা

বালুচিস্তানে ফের ধাক্কা খেল পাক সেনা। ২৯ জন সেনাকে হত্যা করল বালোচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ও বালোচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) দাবি, গত দু’দিনে দুই গোষ্ঠীর হামলায় অন্তত ২৯ জন সেনা নিহত হয়েছে।

বালোচ বিদ্রোহীদের হামলায় নিহত ২৯ জন পাকিস্তানি সেনা
  • ১৮ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

লাহোর: বালুচিস্তানে ফের ধাক্কা খেল পাক সেনা। ২৯ জন সেনাকে হত্যা করল বালোচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ও বালোচ লিবারেশন ফ্রন্ট (বিএলএফ) দাবি, গত দু’দিনে দুই গোষ্ঠীর হামলায় অন্তত ২৯ জন সেনা নিহত হয়েছে। যদিও পাক সেনাবাহিনী এই দাবি মানতে নারাজ। সে দেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১৫ জুলাই সেনাবাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটে। বালুচিস্তান প্রদেশের কিলাত জেলার খাজিনাই এলাকায় কোয়েটা-করাচি হাইওয়েতে এই ঘটনা ঘটে। এরপর দিন ১৬ জুলাই আরও একটি হামলা হয়। বিএলএফ-এর দাবি, এর জেরে মেজর সৈয়দ রাব নওয়াজ তারিক সহ ছ’জন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, আর এক বিদ্রোহী গোষ্ঠী বিএলএ-এর তরফে জানানো হয়েছে, ১৬ জুলাই তারা দু’টি বড় হামলা চালিয়েছে। একটি করাচি থেকে কোয়েটাগামী সেনার বাসে। অন্যটি পাক সেনার গাড়িতে। তাদের দাবি, এই দুই হামলার জেরে ২০ জনের বেশি সেনা নিহত। পাক সেনাও হতাহতের ঘটনা স্বীকার করেছে। তবে মৃতের যে সংখ্যা বলা হচ্ছে, তা মানতে চায়নি তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ