Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টিসিএসে ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, বিল্ডিং প্ল্যানের অনুমোদন রাজ্যের

রেকর্ড সময়ে টিসিএস-এর অফিস তৈরির বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিল রাজ্য। এই প্রকল্পের জেরে রাজ্যে তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। তার মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হলে পাঁচ হাজার জন চাকরি পাবেন।

টিসিএসে ২৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, বিল্ডিং প্ল্যানের অনুমোদন রাজ্যের
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেকর্ড সময়ে টিসিএস-এর অফিস তৈরির বিল্ডিং প্ল্যানের অনুমোদন দিল রাজ্য। এই প্রকল্পের জেরে রাজ্যে তৈরি হবে ২৫ হাজার কর্মসংস্থান। তার মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হলে পাঁচ হাজার জন চাকরি পাবেন। মঙ্গলবার এক্স-হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বেঙ্গল সিলিকন ভ্যালিতে প্রথম পর্যায়ে ২০ একর জমির উপর টিসিএস-এর যে অফিস ক্যাম্পাস গড়ে উঠবে, তার অনুমোদন প্রদান করেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। এত দ্রুত অনুমোদন দেওয়ার এই নজির সামনে এনে শিল্প নিয়ে বিরোধীদের লাগাতার কুৎসার বিরুদ্ধেও সুরে চড়িয়েছেন তিনি। তাঁর কথায়, যাঁরা আমাদের অগ্রগতিকে মান্যতা দেননি, এই কাজ তাঁদের মনে করিয়ে দেবে রাজ্যের কর্মক্ষমতার বিষয়টিকে। প্রথম পর্যায় ১১ তলা বিশিষ্ট একটি অফিস টাওয়ার গড়ে উঠবে। যেখানে ৯ লক্ষ বর্গফুটের বিশ্বমানের পরিকাঠামো তৈরি হবে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ লক্ষ বর্গফুট জমি যুক্ত হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ