Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ড থেকে ব্রাউন সুগার, টাকা সহ ধৃত ২ যুবক

হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও টাকা সহ দুই যুবক গ্রেপ্তার। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে এই সাফল্য পায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।

হাওড়া স্টেশনের বাসস্ট্যান্ড থেকে ব্রাউন সুগার, টাকা সহ ধৃত ২ যুবক
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও টাকা সহ দুই যুবক গ্রেপ্তার। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে এই সাফল্য পায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ জাভেদ (৩৫) ও শেখ জাহিদ (৩৫)। মহম্মদ জাভেদের বাড়ি শিবপুর ট্রাম ডিপো সংলগ্ন কাউস ঘাট এলাকায়। অপরদিকে শেখ জাহিদ ওড়িশার সম্বলপুর জেলার বাসিন্দা। অভিযানের সময় দুই যুবকের কাছ থেকে মোট ৫৭২.৮৪ গ্রাম ব্রাউন সুগার এবং ৮ লক্ষ ৫৩ হাজার টাকা নগদে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের হাওড়া জেলা আদালতে পেশ করা হলে বিচারক ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা দীর্ঘদিন ধরেই ওড়িশা থেকে মাদক সংগ্রহ করে তা হাওড়া ও সংলগ্ন বিভিন্ন জেলায় সরবরাহ করতেন। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদক ও নগদ টাকার পরিমাণ দেখে পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও একাধিক বড় মাথা জড়িত রয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ