আজ, বুধবার বিকালে আলিপুরদুয়ারের উত্তর শিবকাটা এলাকা থেকে দুই মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম জয়া পান্না ও আশ্রিতা টোপনো। তাঁদের হাত থেকে উদ্ধার করা হয়েছে দুই নাবালিকাকে। মোটা বেতনের কাজের টোপ দিয়ে দুই নাবালিকাকে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ট্রেনে করে দিল্লিতে পাচারের মতলব ছিল। আগামী কাল, বৃহস্পতিবার ধৃতদের আদালতে তুলবে পুলিস। রহিমাবাদ চা বাগান ও দামসিবাঁধ এলাকার ওই দুই নাবালিকাকে পুলিস সিডব্লুসির হাতে তুলে দিয়েছে।


