Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

নবাখাই পালনের সময় মারপিট ছত্তিশগড়ে প্রাণ গেল ২ জনের

নতুন ফসলের উৎসবে রক্ত ঝরল ছত্তিশগড়ের সুকমায়। লাঠি-রড দিয়ে একে অপরকে মেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দু’জনেই।

নবাখাই পালনের সময় মারপিট ছত্তিশগড়ে প্রাণ গেল ২ জনের
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, রায়পুর: নতুন ফসলের উৎসবে রক্ত ঝরল ছত্তিশগড়ের সুকমায়। লাঠি-রড দিয়ে একে অপরকে মেরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দু’জনেই। মঙ্গলবার রাতে ভয়ঙ্কর এই ঘটনা জেলার পোলামপল্লি থানার অন্তর্গত তোয়াপাড়া গ্রামে।  নতুন ফসলের উৎসব নবাখাই উদযাপনে এদিন ব্যস্ত ছিল গোটা গ্রাম। এর মধ্যেই গ্রামেরই দুই ব্যক্তির মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয়। দুজনেই লাঠি এবং রড দিয়ে একে অপরকে আক্রমণ করে। গ্রামবাসীরা বিষয়টি দেখতে পেয়ে দুজনকেই থামানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গভীর আঘাতের ফলে দু’জনেরই গুরুতর জখম। নিকটবর্তী একটি হাসপাতালে  নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নিহতদের নাম পোডিয়াম দেবা (৪৫) এবং পোডিয়াম পোডিয়া (৩৫)। সুকমা জেলার পুলিশ সুপার কিরণ চ্যবন জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ব্যক্তিগত বিবাদেই ঝামেলা এবং তার জেরে মারামারিতে মৃত্যু। তবে, অন্য কোনও ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ