Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২ সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বাইক চুরির অভিযোগ, গ্রেপ্তার দুষ্কৃতী

শুক্রবার রাতে হাবড়া থানার দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর ও বাইক চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ।

২ সিভিক ভলান্টিয়ারকে মারধর করে বাইক চুরির অভিযোগ, গ্রেপ্তার দুষ্কৃতী
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শুক্রবার রাতে হাবড়া থানার দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর ও বাইক চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আজিজ মণ্ডল (৪৬)। শনিবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১২টার সময় হাবড়া থানার ২ সিভিক ভলান্টিয়ার বিজন দেবনাথ ও মহম্মদ নাসিরউদ্দিন বাণীপুর চৌমাথায় ডিউটি করছিলেন। তখন তিন দুষ্কৃতী এক সিভিক ভলান্টিয়ারের বাইক চুরি করে পালিয়ে যাওযার চেষ্টা করে। নজরে আসার পরেই সিভিকরা তাদের বাধা দেন। অভিযোগ, তখন তিন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। মারধর করে বাইকটি নিয়ে চম্পট দেয় তারা। আহত সিভিক ভলান্টিয়ার বিষয়টি হাবড়া থানায় জানানোর পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তিন দুষ্কৃতী সুরোজ রাম ওরফে গুড্ডু, আজিজ মণ্ডল ও গোবিন্দ রায়কে শনাক্ত করে তারা। এদের বাড়ি হাবরার বাণীপুর এবং জিওলডাঙা এলাকায়। শনিবার ভোরে হীরাপোল থেকে আজিজকে গ্রেপ্তার করে হাবড়া থানার পুলিশ। ধৃতকে জেরা করে বাকি দুই অভিযুক্তকেও গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ