Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ল্যুভরে ডাকাতি কাণ্ডে গ্রেফতার ২

ফ্রান্সের ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনায় অবশেষে পুলিশের জালে দুই সন্দেহভাজন। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল ধৃতদের মধ্যে একজন। বিমানে ওঠার আগে শার্ল দ্য গল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরে প্যারিসেই পাকড়াও করা হয় অন্যজনকে।

ল্যুভরে ডাকাতি কাণ্ডে গ্রেফতার ২
  • ২৮ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

প্যারিস: ফ্রান্সের ল্যুভর জাদুঘরে ডাকাতির ঘটনায় অবশেষে পুলিশের জালে দুই সন্দেহভাজন। সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার রাতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল ধৃতদের মধ্যে একজন। বিমানে ওঠার আগে শার্ল দ্য গল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। কিছুক্ষণ পরে প্যারিসেই পাকড়াও করা হয় অন্যজনকে। 

Advertisement

গত রবিবার সকালে প্যারিসের ওই ঐতিহাসিক জাদুঘরে ডাকাতির ঘটনা ঘটে। মিউজিয়াম খোলার সময়ে লিফ্ট ব্যবহার করে উপরে ওঠে অভিযুক্তরা। পরনে ছিল নির্মাণকর্মীর পোশাক। কাচ ভেঙে ভিতরে ঢোকে তারা। ইতিমধ্যে দুষ্কৃতীদের লিফ্ট ব্যবহারের  ভিডিও প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, অ্যাপোলো গ্যালারি থেকে একাধিক মূল্যবান বস্তু চুরি করে অভিযুক্তরা। তারপর মুহূর্তের মধ্যে মোটরবাইকে চড়ে চম্পট দেয় তারা। গ্যালারি থেকে কী কী জিনিস চুরি গিয়েছে? ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, প্রাক্তন রানিদের মোট আটটি জিনিস নিয়ে পালায় অভিযুক্তরা। এর মধ্যে রয়েছে রানি মারি আমেলি ও রানি হোর্তসের নীলার নেকলেস ও কানের দুলের সেট। এছাড়া মারি লুইয়ের নেকলেস ও পান্নার দ’টি কানের দুল চুরি গিয়েছে।  বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে সেগুলি উপহার হিসেবে দিয়েছিলেন প্রথম নেপোলিয়ন। শুরুতে জল্পনা ছড়িয়েছিল, তৃতীয় নেপোলিয়নের স্ত্রী ইউজিনের মুকুট নিয়ে গিয়েছে ডাকাতের দল। ১৮৫৩ সালে বিবাহের সময়ে সেটি তৈরি করেছিলেন বিখ্যাত জহুরি আলেকজান্দার গ্যাব্রিয়েল লেমোনিয়ের। পরে অবশ্য জানা যায়, শেষপর্যন্ত বহুমূল্য মুকুটটি ফেলে পালায় অভিযুক্তরা। বিবৃতিতে সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, ‘চুরি যাওয়া জিনিসগুলির ঐতিহাসিক মূল্য অপরিসীম।’  চুরি যাওয়া অলঙ্কার। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ