Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ২ ঘটনায় ধৃত ২

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরে বিয়ে করতে অস্বীকার করার দুই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। একজন বাগদা থানা এলাকার বাসিন্দা, অপরজনকে ধরা হয়েছে মুর্শিদাবাদের কান্দি থেকে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ২ ঘটনায় ধৃত ২
  • ১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরে বিয়ে করতে অস্বীকার করার দুই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিস। একজন বাগদা থানা এলাকার বাসিন্দা, অপরজনকে ধরা হয়েছে মুর্শিদাবাদের কান্দি থেকে।

Advertisement

শুক্রবার বনগাঁ থানা এলাকার এক প্রতিবন্ধী যুবতী অভিযোগ করেন, বাগদার বাসিন্দা বিষ্ণু দাস ওরফে বিশু বিয়ে করতে রাজি হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ মাস ধরে ওই যুবতীর সঙ্গে সহবাস করেন অভিযুক্ত এবং তাঁর কাছ থেকে বেশ কিছু টাকাও হাতিয়ে নেন। কিন্তু সম্প্রতি যুবতীর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না বিষ্ণু। যুবতী ফোন করলেও তা ধরছিলেন না। শুক্রবার সকালে যুবতী বিষ্ণুকে ফোন করলে তিনি ফোনে গালাগালি দেন বলে অভিযোগ। এরপরই থানায় অভিযোগ করেন ওই যুবতী। পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার বনগাঁ আদালতে তুললে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন।
অন্যদিকে, কান্দির বাসিন্দার সাগর রাজবংশীর বিরুদ্ধে অভিযোগ, তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করেছেন এক যুবতীকে। এভাবে কয়েক লক্ষ টাকা হাতিয়েও নিয়েছেন। সামাজিক মাধ্যমে সাগরের সঙ্গে পরিচয় হয়েছিল বনগাঁ থানা এলাকার বাসিন্দা এক এক ডিভোর্সি মহিলার। এরপর সাগর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করেন। এমনকী অশ্লীল ছবি তুলে তাঁকে ব্ল্যাকমেল করে তিন লক্ষ টাকা হাতিয়েও নেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ