Bartaman Logo
৯ জুন, ২০২৬

১৯ মাওবাদীর আত্মসমর্পণ ওড়িশায়, মহারাষ্ট্রে দু’দিনের অভিযানে খতম পাঁচ

শুক্রবার ওড়িশা পুলিশের কাছে আত্মসমর্পণ করল আরও ১৯ মাওবাদী। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন সংগঠনটির রাজ্য কমিটির সদস্য নিরঞ্জন রাউত (৪৫) ওরফে নিখিল এবং তাঁর স্ত্রী রশ্মিরা লেঙ্কা ওরফে ইন্দু। এই দম্পতির প্রত্যেকের মাথার দাম ছিল ৫৫ লক্ষ ১০ হাজার টাকা।

১৯ মাওবাদীর আত্মসমর্পণ ওড়িশায়, মহারাষ্ট্রে দু’দিনের অভিযানে খতম পাঁচ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুক্রবার ওড়িশা পুলিশের কাছে আত্মসমর্পণ করল আরও ১৯ মাওবাদী। আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন সংগঠনটির রাজ্য কমিটির সদস্য নিরঞ্জন রাউত (৪৫) ওরফে নিখিল এবং তাঁর স্ত্রী রশ্মিরা লেঙ্কা ওরফে ইন্দু। এই দম্পতির প্রত্যেকের মাথার দাম ছিল ৫৫ লক্ষ ১০ হাজার টাকা। ওড়িশার ডিআইজি ওয়াই বি খুরানিয়া জানিয়েছেন, চিঠি লিখে আত্মসমর্পণ করবার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাউত ও তার স্ত্রী।

Advertisement

পুলিশের কাছে দুটি একে৪৭ সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র জমা দিয়েছে মাওবাদীরা। অন্যদিকে মহারাষ্ট্রের গড়চিরোলিতে পুলিশি অভিযানে খতম আরও ২ মাওবাদী। গত মঙ্গলবার থেকে ছত্তিশগড় সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালাচ্ছে মহারাষ্ট্র পুলিশের বিশেষ দল। সেই অপারেশনে মোট নিহত মাওবাদীর সংখ্যা দাঁড়াল ৫। গুলিবিনিময়ে মহারাষ্ট্রের সি-৬০ ইউনিটের এক জওয়ান শহিদ ও অন্য একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আহত জওয়ান দীপক চিন্না মাদাভিকে এয়ারলিফট করে ভামড়াগড়ে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। অন্যদিকে আহত জওয়ান জোগা মাদভির পরিস্থিতি আপাতত স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

সম্পর্কিত সংবাদ