Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬

অমরনাথ যাত্রার নিরাপত্তা ১৮০ কোম্পানি জওয়ান

আগামী ২ জুলাই শুরু হতে চলেছে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রা। নিরাপত্তার জন্য রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা। ৩৮ দিনের এই তীর্থযাত্রার জন্য জম্মু রেঞ্জে অন্তত ১৮০ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে।

অমরনাথ যাত্রার নিরাপত্তা ১৮০ কোম্পানি জওয়ান
  • ২৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: আগামী ২ জুলাই শুরু হতে চলেছে এবছরের বার্ষিক অমরনাথ যাত্রা। নিরাপত্তার জন্য রয়েছে বহুস্তরীয় নিরাপত্তা। ৩৮ দিনের এই তীর্থযাত্রার জন্য জম্মু রেঞ্জে অন্তত ১৮০ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। জম্মু জোনের আইজি ভীমসেন তুতি জানান, চলতি বছরে অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিস প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবারই জম্মুর ডিভিশনাল কমিশনার রমেশ কুমার ও আইজি তুতি সহ উচ্চ পর্যায়ের সরকারি অফিসারদের বিশেষ বৈঠক হয়। গুরুত্বপূর্ণ জায়গায় সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। আইজিপি জানান, ২ জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। শুধুমাত্র নিরাপত্তা ক্ষেত্রেই নয়। একইসঙ্গে যানজট ব্যবস্থা সুষ্ঠু রাখতে ট্রাফিক বিভাগও নানা পদক্ষেপ নিয়েছে। চলতি বছরে আরও বেশি নিরাপত্তা সহকারে যাতে পুণ্যার্থীরা সফর করতে পারেন, সেই লক্ষ্যেই সবরকম ব্যবস্থা নিয়েছে প্রশাসন।   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ