Bartaman Logo
৯ জুন, ২০২৬

১২০ কোটি! সুপ্রিম কোর্টের ধনীতম বিচারপতি বিশ্বনাথন

বেনজির! দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এল। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার দিল্লির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হওয়ার পর থেকেই বিচারপতিদের সম্পত্তি সম্পর্কে নানাবিধ গুঞ্জন শুরু হয়েছিল।

১২০ কোটি! সুপ্রিম কোর্টের ধনীতম বিচারপতি বিশ্বনাথন
  • ৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেনজির! দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের সম্পত্তির পরিমাণ প্রকাশ্যে এল। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার দিল্লির বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা উদ্ধার হওয়ার পর থেকেই বিচারপতিদের সম্পত্তি সম্পর্কে নানাবিধ গুঞ্জন শুরু হয়েছিল। তারপরই গত ১ এপ্রিল স্বচ্ছতা প্রমাণে শীর্ষ আদালতের বিচারপতিদের ফুল কোর্ট মিটিংয়ে ঠিক হয়, সবাই নিজেদের সম্পত্তির তথ্য জনসমক্ষে তুলে ধরবে। যাতে সাধারণ মানুষের মনে কোনও সন্দেহ বা সংশয় না থাকে। সেই মতো সুপ্রিম কোর্টের ৩৩ জন বিচারপতির মধ্যে এখনও পর্যন্ত ২১ জন নিজেদের টাকা পয়সা, গয়নাগাটি, গাড়ি বাড়ির হিসেব দিয়েছেন। দুই বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত এবং জয়মাল্য বাগচি অবশ্য এখনও তাঁদের সম্পত্তির হিসেব দেননি। সুপ্রিম কোর্ট বিচারপতিদের এই সম্পত্তির খতিয়ান প্রকাশ্যে এল এই প্রথমবার। এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাঁদের সম্পত্তির খতিয়ান স্রেফ দেশের প্রধান বিচারপতিকে জানাতেন। এখন প্রকাশ্যে আনা হল। 
ঘোষিত সম্পত্তির তালিকায় এখনও পর্যন্ত সর্বোচ্চ আদালতে সবচেয়ে ধনী বিচারপতি কে ভি বিশ্বনাথন। তাঁর ঘোষিত সম্পত্তিতে দেখা যাচ্ছে বিনিয়োগের (ইনভেস্টমেন্ট) পরিমাণ ১২০ কোটি ৯৬ লক্ষ ৯০ হাজার ৯১৮ টাকা। এছাড়া রিজার্ভ ব্যাঙ্কের এলআরএস স্কিমে রয়েছে আরও পাঁচ লক্ষ টাকা। যদিও সরকারকে করও দিয়েছেন ৯১ কোটি ৪৭ লক্ষ৭৬ হাজার ১৩ টাকা। রয়েছে টয়োটা হাইব্রিড ক্যামরি এবং অলটিস গাড়ি। নয়াদিল্লির সফদরজঙ্গে ৩০০ বর্গ ইয়ার্ড করে দুটি বাড়ি। তামিলনাড়ুর কোয়েম্বটুরে দু’ হাজার বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট। অন্যদিকে, এখনও পর্যন্ত ঘোষিত ২১ বিচারপতির মধ্যে সবচেয়ে ‘গরিব’ বিচারপতি সুধাংশু ধুলিয়া। যাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মোট ৩ লক্ষ ৩৮ হাজার ৬৩৩ টাকা। ২০০৮ সালে কেনা মারুতি জেন এস্টিলো গাড়ি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে দেরাদুনে। নৈনিতালের কাছে মাল্লিতালের বাড়িও মর্টগেজে।
দেশের বর্তমান বিচারপতি সঞ্জীব খান্নার সম্পত্তি কত? সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, তাঁর ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা। পিপিএফ ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার টাকা। সোনা আছে ২৫০ গ্রাম। রুপো দু কেজি। যার অধিকাংশই হয় উপহার, নয়ত পৈতৃক সূত্রে পাওয়া। গাড়ি বলতে একটি মারুতি সুইফট। দক্ষিণ দিল্লিতে তিন কামরার ডিডিএ ফ্ল্যাট। নয়াদিল্লির কমনওয়েলথ গেমস ভিলেজে চার কামরার ফ্ল্যাট। 
পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাই঩য়ের ব্যা঩ঙ্ক ব্যালান্স ১৯ লক্ষ ৬৩ হাজার৫৮৪ টাকা। পিপিএফ ৬ লক্ষ ৫৯ হাজার ৬৯২ টাকা। ৫ লক্ষ ২৫ হাজার ৮৫৯ টাকা মূ঩ল্যের সোনা অলঙ্কার। মহারাষ্ট্রের বান্দ্রায় নিজের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। নয়াদিল্লির ডিফেন্স কলোনিতে নিজের নামে অ্যাপার্টমেন্ট। অমরাবতী এবং নাগপুরে কৃষি জমি। বিচারপতি গাভাইয়ের পরে প্রধান বিচারপতি হওয়ার সম্ভাবনা বিচারপতি সূর্য কান্তর। তাঁর ১৬টি ফিক্সড ডিপোজিটে রয়েছে ৪ কোটি ১১ লক্ষ ২২ হাজার ৩৯৫ টাকা। রয়েছে ১০০ গ্রাম সোনার গয়না, ৩টি দামি ঘড়ি। 

Advertisement

 

সম্পত্তির হিসেব

বিচারপতি কে ভি বিশ্বনাথন

ব্যাঙ্কে ১২০ কোটি ৯৬ লক্ষ ৯০ হাজার ৯১৮ টাকা।

২০১০-১১ থেকে ২০২৪-২৫ কর দিয়েছেন ৯১ কোটি ৪৭ লক্ষ ৭৬ হাজার ১৩ টাকা টয়োটা হাইব্রিড ক্যামরি এবং অলটিস গাড়ি। ২০১৭ সালের মডেল।  

নয়াদিল্লির সফদরজংয়ে ৩০০ বর্গ ইয়ার্ড করে দুটি বাড়ি।

তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ২ হাজার বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট। সবই সিনিয়র অ্যাডভোকেট থাকাকালীন কেনা। ২০২৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্না

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট ৫৫ লক্ষ ৭৫ হাজার টাকা  

পিপিএফ ১ কোটি ৬ লক্ষ ৮৬ হাজার টাকা  সোনা ২৫০ গ্রাম। রুপো দু’কেজি।  

একটি মারুতি সুইফট কার ২০১৫ মডেল দক্ষিণ দিল্লিতে তিন কামরার ডিডিএ ফ্ল্যাট। কমনওয়েলথ গেমস ভিলেজে চার কামরার ফ্ল্যাট

পরবর্তী প্রধান বিচারপতি বি আর গাভাই

 ব্যাঙ্ক ব্যালান্স ১৯ লক্ষ ৬৩ হাজার ৫৮৪ টাকা
 নগদ ৬১ হাজার ৩২০ টাকা
 পিপিএফ ৬ লক্ষ ৫৯ হাজার ৬৯২ টাকা
 সোনার অলঙ্কার ৫ লক্ষ ২৫ হাজার ৮৫৯ টাকা মূল্যের
 মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক বাড়ি। বান্দ্রায় নিজের রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। নয়াদিল্লির ডিফেন্স কলোনিতে নিজের নামে অ্যাপার্টমেন্ট। অমরাবতী এবং নাগপুরে কৃষি জমি।

সম্পর্কিত সংবাদ