দান্তেওয়াড়া: ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য মিলল। বুধবার আত্মসমর্পণ করল এই নিষিদ্ধ সংগঠনের ১২ জন সদস্য। তাদের মধ্যে ৯ জনের সম্মিলিত মাথার দাম ছিল ২৮ লক্ষ ৫০ হাজার টাকা। পুলিস সূত্রে এই খবর মিলেছে। দান্তেওয়াড়ার পুলিস সুপার গৌরব রাই জানিয়েছেন, সবমিলিয়ে ১ হাজার ৫ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। তাদের মধ্যে ২৪৯ জনের খোঁজ পেতে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। বর্তমানে নিষিদ্ধ সংগঠনের আত্মসমর্পণকারী সদস্যের সংখ্যা হাজার ছাড়িয়ে গেল।



