Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নয়া এনরোলমেন্ট করে তৃতীয় সেমেস্টারে বসবে ১০০৪ পরীক্ষার্থী

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করল প্রায় আড়াই হাজার ‘স্কুলছুট’ পড়ুয়া। সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসার নিয়ম বদল করে যে ব্যাপক স্বাধীনতা দেওয়া হয়েছে, তারই সুবিধা নিয়ে এই পড়ুয়ারা অন্তর্ভুক্ত হয়েছে। এটাকে ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

নয়া এনরোলমেন্ট করে তৃতীয় সেমেস্টারে বসবে ১০০৪ পরীক্ষার্থী
  • ১৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করল প্রায় আড়াই হাজার ‘স্কুলছুট’ পড়ুয়া। সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষায় বসার নিয়ম বদল করে যে ব্যাপক স্বাধীনতা দেওয়া হয়েছে, তারই সুবিধা নিয়ে এই পড়ুয়ারা অন্তর্ভুক্ত হয়েছে। এটাকে ইতিবাচক লক্ষণ হিসেবেই দেখছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

এখন তৃতীয় সেমেস্টার পরীক্ষার সাপ্লিমেন্টারি দেওয়ার ক্ষেত্রে অনেক স্বাধীনতা রয়েছে। এখানে অসফল পরীক্ষার্থীরা যেমন আবেদন করতে পারবে, তেমনই আগের পরীক্ষায় পুরোপুরি অনুপস্থিত পড়ুয়াও বসতে পারবে এতে। এছাড়া পরীক্ষায় বসার সুযোগ রয়েছে এমন পড়ুয়াদের, যাদের রেজিস্ট্রেশন থাকলেও তারা আগের তৃতীয় সেমেস্টার পরীক্ষায় বসার জন্য এনরোলমেন্টই করেনি। এবার সেইসমস্ত পড়ুয়া আবেদন করার ফলেই সংখ্যাটা হয়েছে ২,৪৭০।
এবছর চতুর্থ সেমেস্টারের পরীক্ষার সঙ্গেই ১২ থেকে ২৭ ফেব্রুয়ারি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা চলবে। তাতে এনরোলমেন্ট বা নথিভুক্তি হয়েছে ৫৮ হাজার ৮৬৪টি। আড়াই হাজার ‘নতুন’ প্রার্থী বাদ দিলে বাকিরা হয় সব পেপারে, নয়তো এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে, উদ্বেগের বিষয়, তৃতীয় সেমেস্টারের মূল পরীক্ষায় এনরোলমেন্ট করেও অনুপস্থিত ছিল প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী। তার মধ্যে থেকে ১০ শতাংশও এবার সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসছে না। কারণ, অনুপস্থিতদের মধ্যে ১,৪৬৬ জন পড়ুয়া সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসার জন্য এনরোলমেন্ট করিয়েছে। অর্থাৎ বাকিরা কার্যত স্কুলছুটই হয়ে গেল। 
প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিকে ৬ লক্ষ ৩৩ হাজার ৫৮৪ জন চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় বসবে। আর পুরোনো সিলেবাসের বার্ষিক পদ্ধতির পরীক্ষায় বসবে ১৫ হাজার ২২৪ জন। আর তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারির সঙ্গে চতুর্থ সেমেস্টারের পরীক্ষাও দেওয়ার কথা ৫৮ হাজার ৮৮৪ জনের।

Advertisement
সম্পর্কিত সংবাদ