Bartaman Logo
৯ জুন, ২০২৬

দিল্লি কাণ্ডের পরেই আল-ফালাহের ১০ কর্মী-পড়ুয়া উধাও

লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পর থেকেই গোয়েন্দাদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। বিস্ফোরণে জড়িত একাধিক জনের সঙ্গে যোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের।

দিল্লি কাণ্ডের পরেই আল-ফালাহের ১০ কর্মী-পড়ুয়া উধাও
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরণের পর থেকেই গোয়েন্দাদের স্ক্যানারে ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। বিস্ফোরণে জড়িত একাধিক জনের সঙ্গে যোগ রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের। এর মধ্যেই সামনে এল এক চাঞ্চল্যকর তথ্য। তিন কাশ্মীরি সহ অন্তত ১০ জনের কোনও হদিশ পাচ্ছে না আল-ফালাহ কর্তৃপক্ষ। প্রত্যেকেরই মোবাইল বন্ধ। 

Advertisement

জানা গিয়েছে, উধাও হয়ে যাওয়া ১০ জনের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের কর্মী, কেউ বা আবার পড়ুয়া। বিষয়টি সামনে আসতেই নিখোঁজদের সন্ধানে তদন্ত অভিযানে নেমেছে হরিয়ানা ও জম্মু-কাশ্মীর পুলিশ। গোটা বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না পুলিশ-গোয়েন্দারা। যদিও সূত্রের খবর, এই নিখোঁজ ১০ জন ‘মেডিকেল মডিউল’-এর সঙ্গে যুক্ত থাকতে পারে। আই-২০ গাড়ি দিয়ে আত্মঘাতী হামলাকারী ডাঃ উমর উন নবি ও তিন চিকিৎসক সহ ধৃত ন’জনই এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। উল্লেখ্য, একদিক আগেই আল ফালাহের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করেছে ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ