মেষ: বিশেষ কাঙ্ক্ষিত কর্ম প্রাপ্তির প্রবল যোগ। আর্থিক উন্নতি ও সম্পদ বৃদ্ধির সুবর্ণ সুযোগ পেতে পারেন।
বৃষ: ধর্মাচরণ ও দান কর্মে মানসিক প্রফুল্লতা। কর্ম ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ব্যবহারে মার্জিত হন। আর্থিক ও বৈষয়িক উন্নতি।
মিথুন: একাধিক অপ্রত্যাশিত ব্যয়ের জন্য সঞ্চয় হবে না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বৃদ্ধি। স্বাস্থ্যের সমস্যা।
কর্কট: কর্মস্থল ও বন্ধুসঙ্গে বাকবিতণ্ডা এড়িয়ে চলুন। অপ্রিয় সত্য কথা না বলাই শ্রেয়। অর্থ ও কর্মে উন্নতি হবে।
সিংহ: কর্মস্থলে গুরুত্বপূর্ণ কর্মের সম্পাদনে ব্যস্ততা বাড়বে। মানসিক উত্তেজনায় ক্ষতি হতে পারে। খাদ্য গ্রহণে সতর্ক হন।
কন্যা: পারিবারিক বা কর্ম সংক্রান্ত বিষয়ে ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতির আশঙ্কা। দাম্পত্য ও সন্তান ক্ষেত্র শুভ নয়।
তুলা: একাধিক পুরনো রোগ মাথাচাড়া দেওয়ায় স্বাস্থ্যহানি ও ভোগান্তি। কাজকর্মে বাধা। বন্ধু দ্বারা শত্রুতা।
বৃশ্চিক: কর্মে পদোন্নতি ও তার সঙ্গে বদলিও হতে পারেন। প্রশাসনিক ব্যক্তিরা সিদ্ধান্ত গ্রহণে বিশেষ হঠকারিতা ত্যাগ করুন।
ধনু: উচ্চ বিজ্ঞান শিক্ষা বা ব্যক্তিগত শিক্ষায় সাফল্য ও সেই সূত্রে কর্ম লাভের যোগ। শত্রু থেকে সাবধান হন। আর্থিক দিক শুভ।
মকর: কাজকর্মে অগ্রগতি ও সুনাম। রাজনীতিকরা সতর্ক হয়ে পদক্ষেপ গ্রহণ করুন। আর্থিক ও বৈষয়িক উন্নতি।
কুম্ভ: কারিগরি বিদ্যায় সাফল্যের হাত ধরে কর্মপ্রাপ্তির যোগ। আচরণে সংযত হন। আর্থিক দিক কিছুটা ভালো।
মীন: সব দিকেই কিছু বাধা থাকবে। বিদ্যাচর্চা ভালো হবে না। আর্থিক দিক মন্দের ভালো।
