মেষ: কর্মপ্রাপ্তির সুখবরে মানসিক দুশ্চিন্তার অবসান। ব্যবসায় উন্নতি। উচ্চশিক্ষায় সাফল্য।
বৃষ: ব্যবসায়িক উন্নতির প্রচেষ্টায় সাফল্য ও মানসিক প্রফুল্লতা। গৃহ পরিবেশে পারিবারিক সুখবৃদ্ধি। আর্থিক দিক অনুকূল।
মিথুন: শারীরিক ও মানসিক দুর্বলতার জন্য কাজকর্মে বাধা। সন্তানের বৃত্তিগত শিক্ষায় সাফল্যের জন্য গর্ব। ধর্মে মতি।
কর্কট: অপ্রত্যাশিত ব্যয়ের চাপ বাড়বে। কর্মক্ষেত্রে শত্রুরা সুযোগের অপেক্ষায় থাকবে। অর্থপ্রাপ্তির ভাগ্য অনুকূল।
সিংহ: দীর্ঘমেয়াদি সঞ্চয় বা শেয়ার, ফাটকা থেকে অর্থাগম। ভূসম্পত্তিকেন্দ্রিক জটিলতা বাড়বে। চলাফেরায় সাবধান।
কন্যা: উচ্চবৃত্তি শিক্ষামূলক পরীক্ষায় সাফল্য ও সেই সূত্রে কর্মলাভের যোগ। আর্থিক শক্তির অভাব। মনে বিক্ষিপ্ত ভাব।
তুলা: কর্ম বা বিদ্যাক্ষেত্রগত প্রতিকূলতায় বিচলিত হতে পারেন। আর্থিক উন্নতিতে বাধা। স্বাস্থ্যের খেয়াল রাখুন।
বৃশ্চিক: স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে নিম্নাঙ্গের সমস্যায় কষ্টভোগের আশঙ্কা। ব্যবসায় উন্নতি। পারিবারিক ক্ষেত্রে নম্র ও সংযত ব্যবহার করুন।
ধনু: স্ত্রীসূত্রে অর্থলাভ। সম্পত্তি ক্রয়ের কাজে তা ব্যবহারের চিন্তা। চিকিৎসক, অর্থনীতিবিদ ও উকিলদের পক্ষে দিনটি শুভ।
মকর: পারিপার্শ্বিক তুচ্ছ সমস্যা এড়াতে না পারলে তা মানসিক চিন্তা বাড়াবে। কাজকর্মে উন্নতি হবে। অর্থাগম যোগ আছে।
কুম্ভ: গৃহে শুভ কাজকর্ম ও ব্যস্ততা। সন্তানের বিদ্যায় অগ্রগতি। নতুন কর্ম শুরুর আগে বা লগ্নি বৃদ্ধির আগে চিন্তাভাবনা করে এগনো ভালো।
মীন: ধনভাগ্য অনুকূল। ব্যবসা ও কর্মে ব্যস্ততা বৃদ্ধি ও অগ্রগতি। বিদ্যায় বাধা।
