মেষ: পেশাদারি শিক্ষায় চমকপ্রদক ফল ও সেই সূত্রে কর্ম লাভ। ব্যবসায় লাভ বাড়বে। সন্তানের সঙ্গে মতপার্থক্যের যোগ।
বৃষ: ভাগ্যোন্নতির একাধিক শুভ যোগাযোগ কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক ও বৈষয়িক উন্নতি। হবে বিদায় শুভ।
মিথুন: পারিপার্শ্বিক প্রতিকূলতার জন্য মানসিক অস্থিরতা। আকস্মিক অর্থ ক্ষতি হতে পারে। শরীর ভালো যাবে না।
কর্কট: কর্মভাগ্য অনুকূল। ব্যবসায় প্রভাব প্রতিপত্তি বাড়বে। আর্থিক উন্নতির গতি মন্থর হবে।
সিংহ: কর্মস্থলে বন্ধুরা শত্রুতা করতে পারে। সেলসম্যান ও মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাজকর্মে বাধা। প্রশাসনিক ব্যক্তিদের শুভ দিন।
কন্যা: দীর্ঘ কর্ম প্রচেষ্টায় সাফল্য। ব্যবসায় হঠাৎ বড় আঘাতের যোগ। প্রেম-প্রণয়ে মন আকৃষ্ট হবে।
তুলা: রাজনীতিকদের সাংগঠনিক কর্মে সাফল্য ও সুনাম। আর্থিক প্রগতি বজায় থাকবে। বিদ্যা ও কর্মে অগ্রগতি।
বৃশ্চিক: কর্ম ও বিদ্যা শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি। ভুল সিদ্ধান্তে ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনা। প্রেম-প্রণয় যোগ বর্তমান।
ধনু: কূট বুদ্ধির প্রয়োগে শত্রুদের ছত্রভঙ্গ করতে সক্ষম হবেন। প্রশাসনিক উচ্চপদস্থ কর্মীদের কর্মে সাফল্য। ধর্ম-কর্মে মন।
মকর: কর্ম সংক্রান্ত একাধিক শুভ যোগাযোগ থেকে ভাগ্যোন্নতি। বিদ্যায় উন্নতি। গবেষক, লেখক, ইঞ্জিনিয়ারদের পক্ষে শুভ সময়।
কুম্ভ: কর্ম নিয়ে বিদেশ গমনের যোগ। নতুন কর্ম প্রাপ্তির প্রবল সম্ভাবনা। বিদ্যা ও ব্যবসায় ক্রমোন্নতি।
মীন: কারণে অকারণে মানসিক চঞ্চলতা ও হতাশা। বিদ্যাচর্চায় বাধা। কাজকর্মের সিদ্ধান্তে সতর্ক না হলে বিপদ হতে পারে।
