মেষ: দীর্ঘমেয়াদি সঞ্চয় থেকে অর্থ লাভের যোগ। কাজকর্মে উন্নতি ও সুখবর প্রাপ্তি। বিদ্যায় মনোযোগের অভাব।
বৃষ: প্রযুক্তিবিদ্যার গবেষণায় উন্নতি। আর্থিক দিকটি বলশালী হবে। কর্ম নিয়ে স্থানান্তর গমনে সাফল্য।
মিথুন: ছোট বা মাঝারি ব্যবসায় কেনাবেচা ও লাভ বৃদ্ধির যোগ। প্রেম-প্রণয় বাধাহীন। শরীর-স্বাস্থ্য দুপুর থেকে সমস্যা করতে পারে।
কর্কট: বহুদিনের লালিত কোনও ইচ্ছা পূর্ণ হতে পারে। শিল্পীদের সাফল্য ও উপার্জন বৃদ্ধির যোগ। বিতর্ক এড়িয়ে চলুন।
সিংহ: নামী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভে সুযোগ প্রাপ্তি। ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখুন। উপার্জন বৃদ্ধি পাবে।
কন্যা: আর্থিক উপার্জনের ক্ষেত্রে সকালের দিকে বাধা থাকবে। শরীর-স্বাস্থ্যের খেয়াল রাখুন। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই।
তুলা: কাজকর্মে ক্রমশ উন্নতি ও প্রসার। ব্যবসায় কেনাবেচা ও লাভ বৃদ্ধি পাবে। পতন ও রক্তপাত যোগ প্রবল।
বৃশ্চিক: একাধিক সূত্র থেকে ধনাগম ও সঞ্চয়। প্রেম-প্রণয়ে বাধা ও মানসিক অস্থিরতা। কাজকর্মে উন্নতি।
ধনু: সামাজিক কল্যাণকর্মে সাফল্য ও সম্মান প্রাপ্তির যোগ। কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বদলির যোগ। আয় বাড়বে।
মকর: দিনটি কমবেশি শুভ। ব্যবসায় উন্নতি হবে। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক পদক্ষেপ গ্রহণ করুন। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন।
কুম্ভ: কারণে অকারণে রাগ বৃদ্ধিতে বিড়ম্বনা। গৃহ পরিবেশে বড় কোনও পরিবর্তনের যোগ নেই। কাজকর্মে উন্নতি ও আয় বৃদ্ধি।
মীন: কাজকর্মে বাধা বাড়ায় মানসিক হতাশা। গৃহ পরিবর্তনের প্রচেষ্টায় বিরত হন। কর্ম নিয়ে বিদেশ যাত্রার যোগ।
