রাজ্য
সম্পাদকীয়
চতুষ্পর্ণী
রবিবার
শ্রেণীবদ্ধ
অন্যান্য
ম্যাগাজিন
বিবিধ
এই মুহূর্তে
দল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু, উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়
কমলালেবু কিনে খেতে এতদিন পয়সা লাগত। এখন কমলালেবু দেখতেও পয়সা খরচ করছে মানুষ। কমলাবাগান দেখতে ১০ টাকা লাগছে।
দার্জিলিংয়ের পাহাড়ের কোলের গ্রাম সিটং কমলালেবু ফলনের জন্য বিখ্যাত। পর্যটকরা সেখানে বাগান ঘুরে দেখতে যান। এবার সমতলেও কমলালেবুর গাছ বসেছে। সেখানেও যাচ্ছে মানুষ।
অশোনগরের নারায়ণ মণ্ডল প্রায় অসাধ্যসাধন একটি কাজ করেছেন। তাঁর দৌলতে অশোকনগরে শ্রীকৃষ্ণপুর ‘মিনি সিটং’ নামে পরিচিত হয়েছে।
বহু মানুষ যাচ্ছেন লেবুর বাগান দেখতে। সে জন্য টিকিট কাটতে হচ্ছে তাঁদের। তবে এখানকার লেবু বাজারে আপাতত বিক্রি করা হচ্ছে না বলে জানালেন নারায়ণ।
নারায়ণবাবু ইউটিউব দেখে লেবু চাষ শিখেছেন। নিজের সাত বিঘার মতো জমিতে কমলাবাগান তৈরি করেছেন।
রাসায়নিক সার মোটেও ব্যবহার করেন না। জৈব সারই ব্যবহার হয়। তাঁর বাগানে রয়েছে পাকিস্তান, থাইল্যান্ড ও অন্যান্য দেশেরও গাছ।
গাছে গাছে ঝুলছে লেবু। সেগুলির আকার বেশ। সুগন্ধও মনমাতানো। এই বাগানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।