Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ফাইনালে জেরেভের প্রতিদ্বন্দ্বী কোবোল্লি

ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন জেরেভ, প্রতিদ্বন্দ্বী কোবোল্লি। গুরুত্বপূর্ণ ম্যাচের বিস্তারিত জানুন।

ফাইনালে জেরেভের প্রতিদ্বন্দ্বী কোবোল্লি
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেরেভ। শুক্রবার সেমি-ফাইনালে জাকুব মেনসিককে ৭-৫, ৬-২, ৩-৬, ৬-৩ সেটে হারান তিনি। ফাইনালে তাঁর প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও কোবোল্লি। ওয়াকওভার পান তিনি। ভাইরাসের সংক্রমণে সেমি-ফাইনালে কোর্টেই আসতে পারেননি প্রতিদ্বন্দ্বী মাত্তেও আরনালদি। বৃহস্পতিবার মাঝরাতেই অসুস্থ বোধ করেন তিনি। ডাক্তার ডেকেও খেলার মতো অবস্থায় ছিলেন না আরনালদি। 

Advertisement

এদিকে, শনিবার মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি মিরা আন্দ্রিভা এবং মাজা চোয়ালিনস্কা। কেউই অতীতে গ্র্যান্ড স্ল্যাম জেতেননি। ফলে নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে রোলাঁ গারো। ১৯ বছর বয়সি রুশ আন্দ্রিয়া অষ্টম বাছাই। মাত্র একটা সেট খুইয়ে ফাইনালে উঠেছেন তিনি। ২৪ বছর বয়সি পোলিশ চোয়ালিনস্কা আবার অতীতে হতাশার সঙ্গে লড়াই করে ফিরেছেন টেনিসে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ