Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জিতলেন জেরেভ ও সাবালেঙ্কা

ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন আরিনা সাবালেঙ্কা। শনিবার একপেশে লড়াইয়ে অস্ট্রেলিয়ার ক্যাসাকিনাকে বশ মানালেন শীর্ষবাছাই তারকা।

জিতলেন জেরেভ ও সাবালেঙ্কা
  • ৩১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

প্যারিস: ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন আরিনা সাবালেঙ্কা। শনিবার একপেশে লড়াইয়ে অস্ট্রেলিয়ার ক্যাসাকিনাকে বশ মানালেন শীর্ষবাছাই তারকা। ম্যাচের ফল ৬-০, ৭-৫। বেলারুশের তরুণী গত মরশুমে ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। কিন্তু কোকো গফের কাছে হেরে খেতাব অধরাই থাকে। এবার আইফেল টাওয়ারের শহরে ট্রফি জিততে মরিয়া সাবালেঙ্কা। অন্যদিকে, ইভা জোভিককে হারালেন নাওমি ওসাকা। ম্যাচের ফল ৭-৬ (৭-৫), ৬-৭(৩-৭), ৬-৪। 

Advertisement

পুরুষদের সিঙ্গলসে জানিক সিনারের পর শুক্রবার বিদায় নেন নোভাক জকোভিচও। এখন খেতাব জয়ের দৌড়ে হট ফেভারিট আলেকজান্ডার জেরেভ। দ্বিতীয় বাছাই জার্মান তারকা এদিন ফ্রান্সের কোয়েন্তিন হেলিসকে বশ মানিয়ে চতুর্থ রাউন্ডের টিকিট পেলেন। ম্যাচের ফল ৬-৪, ৬-৩, ৫-৭, ৬-২।

Advertisement
সম্পর্কিত সংবাদ