Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এগলেন জেরেভ, হার সুইয়াটেকের

বড়ো অঘটন উইম্বলডনে। ফিলিপিন্সের আলেকজান্দ্রা এয়ালার কাছে হেরে ছিটকে গেলেন মহিলাদের সিঙ্গলসে গতবারের বিজয়ী ইগা সুইয়াটেক। ম্যাচের ফল ৭-৬ ও ৬-২।

এগলেন জেরেভ, হার সুইয়াটেকের
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: বড়ো অঘটন উইম্বলডনে। ফিলিপিন্সের আলেকজান্দ্রা এয়ালার কাছে হেরে ছিটকে গেলেন মহিলাদের সিঙ্গলসে গতবারের বিজয়ী ইগা সুইয়াটেক। ম্যাচের ফল ৭-৬ ও ৬-২। মোক্ষম সময়ে পাঁচটি ডাবল ফল্ট সুইয়াটেকের বিপক্ষে যায়। ফিলিপিন্সের ইতিহাসে প্রথম টেনিস খেলোয়াড় হিসাবে উইম্বলডনের প্রি-কোয়ার্টার-ফাইনালে পৌঁছালেন এয়ালা। এবার তাঁর প্রতিপক্ষ ইতালির পাওলিনি। ছিটকে গেলেন ২০২২ সালে উইম্বলডন খেতাব জয়ী এলিনা রিবাকিনাও। হাঁটুর চোটের কারণে মহিলাদের ডাবলস থেকে নাম প্রত্যাহার করে নিলেন সেরেনা উইলিয়ামস। বোন ভেনাসের সঙ্গে জুটিতে ডাবলস খেলার কথা ছিল তাঁর। এদিকে, পুরুষদের সিঙ্গলসের চতুর্থ রাউন্ডে উঠলেন আলেকজান্ডার জেরেভ। তিনি ৬-২, ৭-৬ (৭-৪), ৬-৪ সেটে হারান মারকোস গিরোনকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ