Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জলে ডুবেই মৃত্যু জুবিনের গর্গের, রায় আদালতের

জল্পনার অবসান। অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে পুলিশের তদন্তেই সিলমোহর সিঙ্গাপুর আদালতের। দুর্ঘটনাবশত জলে ডুবেই জুবিনের মৃত্যু হয়েছে।

জলে ডুবেই মৃত্যু জুবিনের গর্গের, রায় আদালতের
  • ২৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, গুয়াহাটি: জল্পনার অবসান। অসমের জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়ে পুলিশের তদন্তেই সিলমোহর সিঙ্গাপুর আদালতের। দুর্ঘটনাবশত জলে ডুবেই জুবিনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় যড়যন্ত্রের কোনও প্রমাণ মেলেনি। বুধবার এমনই রায় দিল সিঙ্গাপুরের স্টেট করোনার আদালত। 

Advertisement

জ়ুবিনের স্ত্রী গরিমা ও পরিবার গায়কের মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্রের যোগ রয়েছে। সেই অভিযোগ খারিজ করে আদালত জানিয়েছে, ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের লাজারস দ্বীপের কাছে সমুদ্রে জলে ডুবেই মৃত্যু হয়েছিল ৫২ বছরের জুবিনের। আদালত আরও জানিয়েছে, গায়ক সেদিন অতিরিক্ত মদ্যপান করেছিলেন। প্রথমবার লাইফ জ্যাকেট পরে জলে নামেন তিনি। কিন্তু দ্বিতীয়বার তা পরতে অস্বীকার করেন। এই রায়দানের সময়ে সিঙ্গাপুরে উপস্থিত ছিলেন জুবিনের কাকা মনোজ বরঠাকুর ও রাহুল গৌতম শর্মা। এব্যাপারে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন,‘সিঙ্গাপুর আদালতের রায় আমাদের মামলাকে আরও শক্তিশালী করবে। সিঙ্গাপুর আদালত বলেছে যে, জুবিন মদ্যপ অবস্থায় ছিলেন। আর আমরাও বলছি, পরিকল্পিতভাবে শিল্পীকে মদ পান করানো হয়েছিল। জুবিনকে অমৃতপ্রভাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মদ খাইয়েছিলেন।’

সম্পর্কিত সংবাদ