Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শ্রীলঙ্কাকে হারিয়ে ফের চমক দিল জিম্বাবোয়ে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়টা পড়ে পাওয়া ছিল না। তা প্রমাণ করে দেখাল জিম্বাবোয়ে। গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে সিকান্দর রাজারা ৬ উইকেটে বশ মানালেন আয়োজক দেশ শ্রীলঙ্কাকে।

শ্রীলঙ্কাকে হারিয়ে ফের চমক দিল জিম্বাবোয়ে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়টা পড়ে পাওয়া ছিল না। তা প্রমাণ করে দেখাল জিম্বাবোয়ে। গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার প্রেমাদাসা স্টেডিয়ামে সিকান্দর রাজারা ৬ উইকেটে বশ মানালেন আয়োজক দেশ শ্রীলঙ্কাকে। সেই সুবাদে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে তারা পৌঁছাল সুপার এইটে।

Advertisement

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। মূলত পরের রাউন্ডের মহড়া সেরে নেওয়াই ছিল দ্বীপরাষ্ট্রের লক্ষ্য। শুরুটা ভালোই হয়েছিল তাদের। ওপেনার পাঠুম নিশাঙ্কা ঝোড়ো ৬২ রান করেন। কুশল পেরেরার সংগ্রহ ২২। ২৫ বলে ৪৪ রান করেন পবন রত্ননায়েক। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে তোলে ১৭৮ রান। 
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলে জিম্বাবোয়ে। ৩ বল বাকি থাকতেই মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় রাজারা। ওপেনার ব্রায়ান বেনেট ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত থেকে দলকে জেতান। মারুমানির সংগ্রহ ৩৪। রায়ান ২৩ রানে আউট হলেও, ক্যাপ্টেন রাজা ২৬ বলে ৪৫ রান করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় কার্যত নিশ্চিত করে দেন। নিয়মরক্ষার ম্যাচ হলেও শ্রীলঙ্কার টিম গেম দুর্দান্ত। সুপার এইটের আগে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং গতবারের চ্যাম্পিয়ন ভারতকে তাই চাপে রাখবে। কারণ, সুপার এইটের যোগ্যতা অর্জনের পরেও জিম্বাবোয়ে সেভাবে ক্রিকেট পণ্ডিতদের কাছে গুরুত্ব পাচ্ছিল না। অনেকেরই ধারণা ছিল, ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে পরের পর্বে সেভাবে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারবে না তারা। কিন্তু গ্রুপ পর্বে প্রথমে অস্ট্রেলিয়া, তারপর শ্রীলঙ্কা বধের পর প্রতিপক্ষ শিবিরে যথেষ্ট সমীহ আদায় করে নিচ্ছেন সিকান্দর রাজারা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ