Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বন্ধ বিমান পরিষেবা, বিপাকে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ

ইডেনে রবিবার হেরেও দুর্ভোগ শেষ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিষেবা বন্ধ। তাই কলকাতাতেই আটকে রয়েছে শাই হোপের দল। দফায় দফায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরও বিকল্প রুট মিলছে না।

বন্ধ বিমান পরিষেবা, বিপাকে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ
  • ৩ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ইডেনে রবিবার হেরেও দুর্ভোগ শেষ হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বিমান পরিষেবা বন্ধ। তাই কলকাতাতেই আটকে রয়েছে শাই হোপের দল। দফায় দফায় আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরও বিকল্প রুট মিলছে না। তাই বাইপাস সংলগ্ন টিম হোটেলেই থাকতে বাধ্য হলেন ক্যারিবিয়ানরা। একই কারণে টি-২০ বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়া জিম্বাবোয়ে দল আটকে রয়েছে নয়াদিল্লিতে। সিকান্দর রাজাদের সোমবার দু’ভাগে ভাগ হয়ে ভারত ছাড়ার কথা ছিল। কিন্তু দুবাই হয়ে হারারে ফেরার পরিকল্পনা আপাতত চৌপাট। বিমান পরিষেবা কবে চালু হবে তাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে অসহায় অবস্থা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে ক্রিকেটারদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ