Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পুতিনের পর ভারত সফরে আসতে পারেন জেলেনস্কি, যুদ্ধ থামাতে বড়সড় ভূমিকা পালন করবে ভারত?

শীঘ্রই ভারত সফরে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্দার পোলিশচুক। তবে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

পুতিনের পর ভারত সফরে আসতে পারেন জেলেনস্কি, যুদ্ধ থামাতে বড়সড় ভূমিকা পালন করবে ভারত?
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শীঘ্রই ভারত সফরে আসতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। এমনই ইঙ্গিত দিয়েছেন ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেকজান্দার পোলিশচুক। তবে সফরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শনিবার পোলিশচুক বলেন, ‘প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আশা করছি,  শীঘ্রই ভারতে আসতে পারেন প্রেসিডেন্ট জেলেনস্কি। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে এই সফর। দিনক্ষণ নির্ধারণ করতে আলোচনা চলছে।’ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটাই হবে জেলেনস্কির প্রথম ভারত সফর। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই তিন বছরব্যাপী রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে একাধিক উদ্যোগী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সাফল্য মেলেনি। শুল্ক যুদ্ধের আবহে আরও কাছাকাছি এসেছে রাশিয়া ও ভারত। এরইমধ্যে  শীঘ্রই নয়াদিল্লি সফরের বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাহলে কি এবার যুদ্ধ থামাতে বড়সড় ভূমিকা পালন করবে ভারত? উত্তরের অপেক্ষায় ওয়াকিবহাল মহল। 

Advertisement

কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধ থামানো সম্ভব। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই একথা বলে আসছে ভারত। নয়াদিল্লির সঙ্গে মস্কোর বন্ধুত্ব দীর্ঘদিনের। এই অবস্থায় যুদ্ধ থামাতে ভারতের সক্রিয় হস্তক্ষেপের আর্জি জানিয়েছে জেলেনস্কির দেশ। ২০২৪ সালে আগস্টে ইউক্রেন সফরে গিয়েছিলেন মোদি। তখনই জেলেনস্কিকে ভারতে আসার আমন্ত্রণ জানান তিনি। তারপর দেখতে দেখতে এক বছর কেটে গিয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ রুখতে ব্যর্থ আমেরিকা। এই অবস্থায় জেলেনস্কির সম্ভাব্য ভারত সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

সম্পর্কিত সংবাদ