জমকালো সমাপ্তি
জমকালো সমাপ্তি
গতবার শিল্ড ফাইনালের আগে প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে শিল্ড নিয়ে বিশেষ রোড শোয়ের আয়োজন করেছিল আইএফএ। তবে এবার সেই সময় পাননি কর্তারা। তাই ফাইনালের আগে যুবভারতীর ভিআইপি গেটের সামনেই ভিনটেজ গাড়িতে ঢাকের বোলে ধুনুচি নাচের মধ্যে দিয়েই শিল্ড প্রদক্ষিণ করানো হয়। চলে জাগলিং শো’ও।
ভরল না গ্যালারি
ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের হ্যাংওভার কাটার আগেই ডার্বি মহারণ। মরশুমের চতুর্থ বড়ো ম্যাচ ঘিরে অবশ্য শহরবাসীর মধ্যে সেই উন্মাদনা চোখে পড়ল না। সময় মতো টিকিট বণ্টন না হওয়ায় ভরেনি গ্যালারি। ম্যাচ শুরুর পরেও অনলাইনে টিকিট পড়ে ছিল।
ক্রীড়ামন্ত্রীর টিফো
রাজ্যে পালাবদলের পর যুবভারতীর ভোল বদলেছে। নীল-সাদার পরিবর্তে ঘটেছে গৈরিকীকরণ। তবে বৃহস্পতিবার শিল্ড ফাইনালে এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন ফুটবল অনুরাগীরা। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁকে ধন্যবাদ জানিয়ে এক টিফো নামাল আইএফএ। ম্যাচের শুরুতে জাতীয় সঙ্গীতের আগে বাজানো হয় বন্দে মাতরম।