Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

ইউটিউবারকে কুপিয়ে খুন, ওড়িশায় ধৃত তিন

তুচ্ছ বিষয় নিয়ে বচসা। ইউটিউবারকে কুপিয়ে খুন করল তিন যুবক। অভিযোগ, মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে তারা। শনিবার রাত প্রায় ১০টা নাগাদ মানচেশ্বর থানা এলাকার জিজিপি কলোনির এই ঘটনায় মৃতের নাম রাহুল মহারানা।

ইউটিউবারকে কুপিয়ে খুন, ওড়িশায় ধৃত তিন
  • ২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: তুচ্ছ বিষয় নিয়ে বচসা। ইউটিউবারকে কুপিয়ে খুন করল তিন যুবক। অভিযোগ, মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছে তারা। শনিবার রাত প্রায় ১০টা নাগাদ মানচেশ্বর থানা এলাকার জিজিপি কলোনির এই ঘটনায় মৃতের নাম রাহুল মহারানা।  পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল। আচমকা ছুরি দিয়ে তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে ক্যাপিটাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ