Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে গণপিটুনি, ফের চাঞ্চল্য বোলপুরে

যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আক্রান্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে গণপিটুনি, ফের চাঞ্চল্য বোলপুরে
  • ১৬ মে, ২০২৬ ১০:১৮
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: চোর সন্দেহে এক যুবককে গাছে বেঁধে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটে বোলপুরের তাতালপুর কলোনি এলাকায়। যার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আক্রান্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বাড়ি ও মন্দিরে চুরির ঘটনা ঘটছে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, শনিবার সকালে কলোনি এলাকার একটি বাড়ি থেকে অপরিচিত এক যুবককে বের হতে দেখা যায়। যার ফলে সন্দেহ হয় স্থানীয়দের। কয়েকজন চিৎকার শুরু করলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। কিন্তু তাতে সে সফল হয়নি। স্থানীয়রা অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর চোর সন্দেহে গাছে বেঁধে শুরু হয় গণপিটুনি। এমনই অভিযোগ। স্থানীয়দের দাবি, শুক্রবার গভীর রাতে ওই যুবক বাড়িটিতে চুরির উদ্দেশ্যে ঢুকেছির। শুধু তাই নয়, মারধরের মুখে সে আরো বেশ কয়েকটি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে নিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। পুলিশ আক্রান্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

Advertisement

স্থানীয়দের একাংশের বক্তব্য, এলাকায় একের পর এক চুরির ঘটনায় লোকজন  তিতিবিরক্ত। চোর সন্দেহে গণপিটুনির ঘটনাও নতুন নয়। এর আগেও চোর সন্দেহে একাধিক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে এলাকায়। পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক নয় বলেও পুলিশ স্পষ্ট জানিয়েছে। কোনও সন্দেহজনক ঘটনা ঘটলে সাধারণ মানুষের উচিত পুলিশকে খবর দেওয়া।

Advertisement
সম্পর্কিত সংবাদ