ব্যবসায়ীর টাকা লুঠ করে পালাচ্ছিল দুষ্কৃতীরা। আর তাদের ধাওয়া করতে গিয়ে গুলিবিদ্ধ স্থানীয় যুবক। রবিবার রাতে বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারা পাড়ায় এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা গুলি করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ গোবিন্দ পাঁজা নামে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিস এই ঘটনায় আশিক মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করেছে।



