Bartaman Logo
১৪ জুন, ২০২৬

এনকাউন্টারে খতম নাবালক খুনে মূল অভিযুক্ত যুবক

যোগীরাজ্যে ফের এনকাউন্টারে খতম খুনের দায়ে অভিযুক্ত যুবক। ঘাটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। পুলিশের এনকাউন্টারে নিহত আসাদের বিরুদ্ধে ১৭ বছর বয়সি সূর্য চৌহানকে হত্যার অভিযোগ ছিল।

এনকাউন্টারে খতম নাবালক খুনে মূল  অভিযুক্ত যুবক
  • ১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গাজিয়াবাদ: যোগীরাজ্যে ফের এনকাউন্টারে খতম খুনের দায়ে অভিযুক্ত যুবক। ঘাটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। পুলিশের এনকাউন্টারে নিহত আসাদের বিরুদ্ধে ১৭ বছর বয়সি সূর্য চৌহানকে হত্যার অভিযোগ ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার ইদের দিন খুন হন সূর্য। ঘটনার পর থেকেই পলাতক ছিল আসাদ। শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করছে আসাদ। কিন্তু তার আগে কহরা এলাকায় এক বন্ধুর কাছ তিনি টাকা নিতে আসবেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ এলাকায় নজরদারি বাড়ায়। পুলিশের দাবি, গভীর রাতে বাইকে চেপে আসাদ এলাকায় পৌঁছয়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করলে আসাদ পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা জবাব দেয় পুলিশও। আসাদ গুলিবিদ্ধ হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি বলেই দাবি পুলিশের।গুলির লড়াইয়ে এক পুলিশ কনস্টেবলও আহত হন। ঘটনাস্থল থেকে অভিযুক্তদের ব্যবহৃত বাইক এবং একটি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তবে অন্ধকারের সুযোগে আসাদের সঙ্গী পালাতে সক্ষম হয়। তাকে ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ