Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

চোর সন্দেহে যুবককে গণপিটুনি

চোর সন্দেহে এক যুবককে লাইটপোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বালিতে।

চোর সন্দেহে যুবককে গণপিটুনি
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: চোর সন্দেহে এক যুবককে লাইটপোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বালিতে। বুধবার রাতে বালির শ্রীচরণ সরণি এলাকায় ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বালি থানার পুলিশ গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে। স্থানীয়দের দাবি, চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে যায় ওই যুবক। উত্তেজিত কয়েকজন তাকে একটি লাইটপোস্টে বেঁধে গণপিটুনি দেয়। মারধরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পুলিশ জানিয়েছে, ওই যুবক আদৌ চুরির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, যারা তাঁকে মারধর করেছে, তাদেরও চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হবে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ