Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্গাপুরে বিস্ফোরণে জখম যুবক, এলাকায় বোমাতঙ্ক

দুর্গাপুরে বিস্ফোরণে জখম যুবক, এলাকায় বোমাতঙ্ক
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দুর্গাপুর: বুধবার দুর্গাপুর স্টিল টাউনশিপের বি-জোন এলাকায় বিস্ফোরণে ঝলসে গেল এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বোমাতঙ্ক ছড়ায়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে এসিপি ও দুর্গাপুর থানার পুলিস যায়। এলাকাবাসীর দাবি, সোশ্যাল মিডিয়ায় দেখে ওই যুবক বোমা বাঁধার চেষ্টা করাতেই বিস্ফোরণ ঘটেছিল। তাঁদের দাবি, ঘটনার সম্পূর্ণ তদন্ত করতে হবে। 

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বি-জোনের নিউটন অ্যাভিনিউ এলাকায় এদিন বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই এলাকায় দুর্গাপুর স্টিল প্ল্যান্টের জমি দখল করে বাড়িতে থাকত সজল দেবনাথ ও তার স্ত্রী। সজল পেশায় দিনমজুর। এদিন হঠাৎ বিস্ফোরণে এলাকার বাড়িঘর কেঁপে ওঠে বলে বাসিন্দাদের দাবি। তাঁরা বেরিয়ে দেখেন বাড়ির বারান্দায় ঝলসানো অবস্থায় পড়ে রয়েছে সজল। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে  দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পুলিস তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিস বারুদ উদ্ধার করেছে। এলাকার প্রাক্তন কাউন্সিলার রাজীব ঘোষ বলেন, তীব্র বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে উঠেছিল। আমি শোনামাত্রই পুলিসে খবর দিই। নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। কেন ওই যুবক বারুদ দিয়ে বিস্ফোরক তৈরি করছিল তা সন্দেহজনক। বিষয়টি গুরুত্ব দেখা উচিত পুলিসের।  তদন্তে পুলিস।-নিজস্ব চিত্র

সম্পর্কিত সংবাদ