Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

রিল বানাতে গঙ্গায় ঝাঁপ, হাওড়ায় নিখোঁজ যুবক

রিল বানানোর নেশায় গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবক। কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকা তলিয়ে যান তিনি।

রিল বানাতে গঙ্গায় ঝাঁপ, হাওড়ায় নিখোঁজ যুবক
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রিল বানানোর নেশায় গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন যুবক। কিছুক্ষণ সাঁতার কাটার পর আচমকা তলিয়ে যান তিনি। বুধবার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের ঘটনায় নিখোঁজ ওই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে রিভার ট্রাফিক পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। গঙ্গায় নামানো হয়েছে ডুবুরি। তবে রাত পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি।

Advertisement

নিখোঁজ যুবকের নাম মহম্মদ তৌহিদ আক্রম (৩০)। তিনি শিবপুরের ঘোষবাগানের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ফোনে রিল বানানোর নেশা ছিল তাঁর। এদিন বন্ধু মহম্মদ গুলফামকে সঙ্গে নিয়ে রামকৃষ্ণপুর ঘাটে আসেন তৌহিদ। গঙ্গায় ঝাঁপ দেওয়ার দৃশ্য রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। বন্ধুর বারবার আপত্তি সত্ত্বেও জলে ঝাঁপ দেন। বন্ধুর দাবি, প্রথমে ভালোভাবে সাঁতার কাটছিলেন তৌহিদ। ঘাটের সামনে ঝুলতে থাকা লোহার চেইন ধরে উপরে ওঠারও চেষ্টা করেন। কিন্তু স্রোতে কিছুটা দূরে ভেসে যান। তারপরেও তাঁকে স্বাভাবিকভাবেই সাঁতার কাটতে দেখা যায়। আচমকাই জলে তলিয়ে যান তিনি। পুরো ঘটনাটি ভিডিয়োতে ধরা পড়েছে। এমনকি, ভিডিয়োতে বারবার তাঁকে নদীতে না নামার অনুরোধও শোনা যাচ্ছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘাটে ভিড় জমে যায়। ঘটনাস্থলে পৌঁছন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। শুরু হয় তল্লাশি। পরে গঙ্গায় ডুবুরি নামিয়ে তৌহিদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়। রিভার ট্রাফিক পুলিশের তরফেও তল্লাশি চালানো হয়। তবে এদিন সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ