Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

উদয়নারায়ণপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে যাওয়ার সময় দামোদর নদীর বাঁধ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের

উদয়নারায়ণপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বন্ধুকে সঙ্গে নিয়ে বাইকে চেপে যাওয়ার সময় দামোদর নদীর বাঁধ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। আহত হল তাঁর সঙ্গী বন্ধু। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার জয়নগরে। মৃত যুবকের নাম প্রিয়জিৎ চক্রবর্তী (২১)। বাড়ি মল্লিকচক। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 

Advertisement

সোমবার রাত ১২টা নাগাদ প্রিয়জিৎ এবং তাঁর বন্ধু জীতেন্দ্র বাইকে চেপে দামোদর নদীর বাঁধ ধরে মল্লিকচক থেকে জয়নগরের দিকে যাচ্ছিলেন। সেইসময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে দুজনে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নীচে পড়ে যান। দুজনে মারত্মক জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে উদয়নারয়ণপুর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে গেলে চিকিৎসক প্রিয়জিৎকে মৃত বলে ঘোষণা করেন। পরে জীতেন্দ্রর অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার এস এস কে এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ