Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু, জখম আরও ৫

বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম থানার দুধকুন্ডি এলাকার ডিহিবাদিনা গ্রামে ঘটনাটি ঘটেছে।

ঝাড়গ্রামে বজ্রপাতে এক যুবকের মৃত্যু, জখম আরও ৫
  • ২৫ জুন, ২০২৬ ২০:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, ঝাড়গ্রাম: বজ্রপাতে মৃত্যু হল এক যুবকের। আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম থানার দুধকুন্ডি এলাকার ডিহিবাদিনা গ্রামে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সঞ্জয় সিং (২০)। তাঁর বাড়ি ডিহিবাদিনা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে আচমকাই ঝড়-বৃষ্টি শুরু হয়। সেইসময় ডিহিবাদিনা এলাকার একটি ছাউনি দেওয়া ঘরের বারান্দায় ৬ জন যুবক দাঁড়িয়েছিলেন। হঠাৎই বজ্রপাত হয়। তাতে গুরুতর জখম হন তাঁরা। এরপর জখম অবস্থায় ৬ জনকে উদ্ধার করে তাঁদের ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি  করেন গ্রামবাসীরা। সেখানে সঞ্জয় সিংকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে, বাকি পাঁচজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ