Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নবগ্রামের কিরীটেশ্বরীতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, জখম ১

মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারায় এক যুবকের মৃত্যু হল। ঘটনায় গুরুতর জখম বাইকচালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে।

নবগ্রামের কিরীটেশ্বরীতে বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, জখম ১
  • ৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: মেলা দেখে বাড়ি ফেরার পথে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারায় এক যুবকের মৃত্যু হল। ঘটনায় গুরুতর জখম বাইকচালকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে। শনিবার রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে নবগ্রাম থানার কিরীটেশ্বরী এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত ২টো নাগাদ একজনের মৃত্যু হয়। পেশায় নির্মাণ শ্রমিক মৃত যুবকের নাম সন্তোষ হাজরা(২২)। বাইক চালক অনন্ত হাজরা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। দুজনেরই বাড়ি নবগ্রাম থানার গঙ্গারামপুর। 

Advertisement

ডাহাপাড়া জগব্দন্ধু ধামে বৈশাখী মেলা চলছে। শনিবার সন্ধ্যায় সন্তোষ ও অনন্ত দুই বন্ধু একটি বাইকে মেলা দেখতে গিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত ১২টা নাগাদ দুজনে বাড়ি ফিরছিলেন। কিরীটেশ্বরী এলাকায় অনন্ত হাজরা বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে সজোরে ধাক্কা মারেন। স্থানীয় মানুষ সূত্রে খবর পেয়ে পরিবারের লোক দুজনকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় পলসন্ডা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর দুজনকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মৃতের দিদি কনিকা হাজরা বলেন, ভাইয়ের বিয়ে এক বছরও হয়নি। শনিবার মেলা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েই সব শেষ হয়ে গেল। অনন্তের অবস্থাও খুব খারাপ।

Advertisement
সম্পর্কিত সংবাদ