মালদহের বৈষ্ণবনগরের পিটিএস মোড় থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল এসটিএস। জেলা পুলিসের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে উদ্ধার হয় পাঁচটি দেশি কাট্টা। ধৃত যুবকের নাম হামিদুল শেখ। সে কালিয়াচক থানার খাস চাঁদপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।



