Bartaman Logo
১৭ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া মেট্রো স্টেশনে ৬ কেজির রুপোর বাট সহ গ্রেপ্তার যুবক

সোমবার হাওড়া মেট্রো স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৬ কেজি রুপোর বাট উদ্ধার করেছে রেল পুলিশ।

হাওড়া মেট্রো স্টেশনে ৬ কেজির রুপোর বাট সহ গ্রেপ্তার যুবক
  • ১৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার হাওড়া মেট্রো স্টেশনে এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৬ কেজি রুপোর বাট উদ্ধার করেছে রেল পুলিশ। উদ্ধার হওয়া রুপোর বাটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ২ হাজার টাকা। গ্রেপ্তার হয়েছে ওই যাত্রীকে। ধৃতের নাম অতনু পাত্র। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বলে জানা গিয়েছে। ধৃতকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর ১টা নাগাদ হাওড়া মেট্রো স্টেশনের লাগেজ স্ক্যানার মেশিনে তল্লাশির সময় কর্তব্যরত কর্মীরা এক যাত্রীর হ্যান্ডব্যাগে সন্দেহজনক ধাতব বস্তু দেখতে পান। সঙ্গেসঙ্গে তাঁরা স্টেশনে আরপিএফকে বিষয়টি জানান। গোলাবাড়ি থানাতেও খবর পাঠানো হয়। রেল পুলিশ অভিযুক্ত যুবককে প্রথমে আটক করে। এরপর গোলাবাড়ি থানার পুলিশ মেট্রো স্টেশনে এসে তদন্ত শুরু করে। অভিযুক্ত অতনু পাত্রের ব্যাগ থেকে প্রায় ৬ কেজি ওজনের রুপোর বাট উদ্ধার হয়। এরপর আরপিএফ ওই ব্যক্তিকে গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ