Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে জাভেদ আহমেদ নামে এক যুবককে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে যাদবপুর থানা।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক
  • ১৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে জাভেদ আহমেদ নামে এক যুবককে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে যাদবপুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা তরুণী যাদবপুর এলাকায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। সেই সংস্থার ম্যানেজার ছিল অভিযুক্ত। দুজনের মধ্যে পরিচয়ের পর ওই যুবক তাঁকে বিয়ে করবে বলে জানায়। এরপর তাঁকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তরুণীর দাবি, হোটেলে তাঁকে একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত। আগস্ট মাসের শুরুতে তিনি যাদবপুর থানায় অভিযোগ করলে, পুলিশ অভিযুক্তকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ